০৭:৪১ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মুক্তিযোদ্ধাদের কটূক্তির প্রতিবাদে সলিমাবাদে মানববন্ধন ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ৪ মে ২০১৮ | |
, টাঙ্গাইল :

আন্দোলনের নামে মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের চেতনার অবমাননা, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধাদের কটুক্তির প্রতিবাদে নাগরপুরের সলিমাবাদ ইউনিয়নে মানববন্ধন ও আলোচনা সভা করেছে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানেরা।

মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সলিমাবাদ ইউনিয়ন শাখার আয়োজনে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানেরা সলিমাবাদ মুক্তিযোদ্ধা সংসদ অফিসের সামনে শুক্রবার মানববন্ধন ও আলোচনা সভা করে।

আলোচনা সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড নাগরপুর উপজেলা শাখার উপদেষ্টা খন্দকার আছাব মাহমুদ, মুক্তিযোদ্ধা সংসদ নাগরপুর কমান্ডের সাবেক কমান্ডার আলহাজ্ব সুজায়েত হোসেন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড নাগরপুর উপজেলা শাখার  আহবায়ক মোঃ আজিজুল হক বাবু ও সদস্য সচিব মোঃ মাইদুল ইসলাম জিপু।

এসময় আরও বক্তব্য রাখেন সলিমাবাদ ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ সাবেক কমান্ডার আইয়ুব আলী ও মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুম। এছাড়া মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সলিমাবাদ ইউনিয়ন শাখার পক্ষ থেকে বক্তব্য রাখেন মো: রবিউল ইসলাম, মেহেদি হাসান ও তানভীর হোসেন তান্না।
 
এসময় উপস্থিত ছিলেন সলিমাবাদ ইউনিয়নের বীরমুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যগণ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি