১২:১৫ এএম | টাঙ্গাইল, শনিবার, ২ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কাল ঘাটাইলে আলোক হেলথ কেয়ারের শাখা উদ্বোধন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ৩ মে ২০১৮ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ঘাটাইলে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার আলোক হেলথ্কেয়ার লিমিটেড এর ৫ম শাখা।

শুক্রবার সকালে উপজেলা কমিউনিটি সেন্টারে আয়োজিত প্রতিষ্ঠানটির ঘাটাইল শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন অর্থ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মোঃ আব্দুর রাজ্জাক এমপি।

আলোক হেলথ কেয়ার এন্ড হাসপাতাল লিঃ এর চেয়ারম্যান এম এম এ মজিদ এর সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন ঘাটাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম খান সামু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা আওয়ামী লীগের আহŸায়ক শহিদুল ইসলাম লেবু, যুগ্ম আহŸায়ক ও সংগ্রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম মিয়া, ঘাটাইল পৌরসভার মেয়র শহীদুজ্জামান খান (ভিপি শহীদ), সাবেক মেয়র আব্দুর রশিদ মিয়া, জি.বি.জি কলেজের উপাধ্যক্ষ মোঃ মতিয়ার রহমান মিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আ খ ম রেজাউল করিম, ঘাটাইল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন প্রমুখ।

আলোক হেলথ কেয়ার এন্ড হাসপাতাল লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ লোকমান হোসেন জানান, ঢাকার বাইরে কার্যক্রম সম্প্রসারিত করার প্রথম পদক্ষেপ হিসেবে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় প্রতিষ্ঠানটির ৫ম শাখার উদ্বোধন করা হচ্ছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি