০৭:৪৭ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জা্পুরে বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম

এই সরকারের অধীনে নির্বাচনে যাব না

জাহাঙ্গীর হোসেন | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২৯ এপ্রিল ২০১৮ | |
, টাঙ্গাইল :

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, বর্তমান সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তার দল অংশ নেবে না। এছাড়া নির্বাচনকালীন কোন জোটে তার দল যাবে সেই সিদ্ধান্ত নেয়ার সময় এখনও আসেনি বলেও তিনি উল্লেখ করেন।

রোববার দুপুরে মির্জাপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা সরকার হিতেশ চন্দ্র পুলকের ছেলে সিটি ব্যাংকের অফিসার পার্থ প্রতীম সরকারের বিবাহত্তোর বৌভাত অনুষ্ঠানে এসে স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, নির্বাচনকালীন সরকার ব্যবস্থায় আমাদের দেশে যে অবস্থা চলছে সেই কারণে নির্বাচিত সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন মানুষ মানতে চায় না। পৃথিবীর অন্য দেশে এই প্রথা চললেও আমাদের দেশে অচল। 

এ সময় উপস্থিত ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীর প্রতীক, মির্জাপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আমজাদ হোসেন সিকদার, সাধারণ সম্পাদক আরমান হোসেন তালুকদার তাপস ও প্রচার সম্পাদক আজাদ হোসেন কহিনুর প্রমুখ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি