০৮:৫৫ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বিনা ভাড়ায় কেন্দ্রে যেতে পারবেন ৬০ হাজার পরীক্ষার্থী

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ৪ ডিসেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছু ও তাদের অভিভাবকদের বিনা ভাড়ায় পরীক্ষার কেন্দ্রে পৌঁছে দেয়া হবে।  অভিনব এমন উদ্যোগ গ্রহণ করেছে টাঙ্গাইল জেলা অটোরিকশা, অটোটেম্পু ও সিএনজি শ্রমিক ইউনিয়ন।

আগামী ৬ ও ৭ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।  ওই দুদিন দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা পরীক্ষার্থী ও অভিভাবকদের নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিত করা হবে।  মানবতার কল্যাণে শ্রমিক সংগঠনের পক্ষ থেকে এমন উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন টাঙ্গাইল জেলা অটোরিকশা, অটোটেম্পু ও সিএনজি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আমিনুর রহমান আমিন।

তিনি বলেন, ইতোপূর্বে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীদের সময়মতো কেন্দ্রে পৌঁছাতে না পারাসহ পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারার সমস্যার কথা শোনা গেছে।  পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায়ের ঘটনা ঘটেছে।  দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা পরীক্ষার্থী আর অভিভাবকদের এসব সমস্যা দূর করতে এ বছর ফ্রি পরিবহন সেবার উদ্যোগ নেয়া হয়েছে।

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় চারটি ইউনিটের ১৫টি বিভাগে ৮১৫টি আসনের জন্য ৬০ হাজার ৩৬৬ জন লড়বেন।

এমসিকিউ পদ্ধতিতে ৬ ডিসেম্বর সকালে ‘এ’ ইউনিটে ২৬টি কেন্দ্রে ও বিকেলে ‘বি’ ইউনিটে ৩৪টি কেন্দ্রে এবং ৭ ডিসেম্বর সকালে ‘সি’ ইউনিটে ১৪টি কেন্দ্রে ও বিকেলে ‘ডি’ ইউনিটে নয়টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি