০৬:৩৭ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

এক মণ ধানের দামেও মিলছে না শ্রমিক!

| টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২৮ এপ্রিল ২০১৮ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার মাঠে মাঠে এখন পাঁকা ধান। শ্রমিক সংকটে সময় মতো ধান কাটতে পারছে না অনেক কৃষক। এক মণ ধানের দাম মজুরি দিয়েও মিলছে না একজন শ্রমিক। শ্রমিক মিললেও জনপ্রতি মজুরি দিতে হচ্ছে ৬৮০ থেকে ৭০০ টাকা। সাথে থাকছে আবার দুবেলা খাবার। এতে গৃহস্থের শুধু ধান কাটাতেই খরচ পড়ছে মণ প্রতি ৮০০ টাকা।

অন্যান্য খরচ জমি চাষ, সেচ, চারা, সার, কীটনাশক, রোপা শ্রমিক তো আছেই। চলতি বোরো মৌসুমে ঝড়, বৃষ্টি, পোকা-মাকড়, রোগ-বালাই নিয়ে কৃষকরা মহা বিপাকে ছিল। এর মধ্যে আবার ধনবাড়ি বাজারে প্রতি মণ ধান বিক্রি হচ্ছে মাত্র ৬২০ থেকে ৬৫০ টাকায়। তাই লোকসান গুনতে হচ্ছে কৃষককে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি বোরো মৌসুমে এ উপজেলায় ১০ হাজার ২৫৫ হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়েছে। এতে হেক্টর প্রতি কৃষকরা সাত থেকে আট মেট্রিক টন ধান পাবেন বলে আশা করা হচ্ছে। 

কৃষকরা জানায়, কমবেশি সব এলাকায় বোরো ধান কাটা শুরু হয়েছে। তাই শ্রমিকদের চাহিদা বেশি। এ বছর শ্রমিকের মূল্য বেশি থাকায় স্কুল-কলেজের অনেক শিক্ষার্থীরা ধান কাটার কাজে লেগে পড়েছে।

পাইস্কা ইউনিয়নের কয়ড়া গ্রামের কৃষক জয়নাল জানান, তিনি এবার ১০ বিঘা জমিতে বোরো ধানের আবাদ করেছেন। বাজারে ধানের চাহিদা ও বাজার মূল্য অনেক কম থাকায় তাকে লোকসান গুনতে হচ্ছে।

ধনবাড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ জান্নাতুল ফেরদৌস জানান, এবার বোরো ধানের দাম কম থাকায় তারা কৃষকদের ধান ভালভাবে শুকিয়ে সংরক্ষণ করার পরামর্শ দিচ্ছেন। যাতে সংরক্ষিত ধান কৃষকরা পরে বিক্রি করে ভাল দাম পায়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি