১০:১৮ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

শহীদ মিনারে বিএনপি'র হাতাহাতি

সাব্বির আহমেদ | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০১৮ | | ২০৯৫
, টাঙ্গাইল :

৫২ এর ভাষা আন্দোলনে শহীদদের শ্রদ্ধা জানাতে গিয়ে হাতাহাতিতে জড়িয়ে পড়ে টাঙ্গাইল জেলা বিএনপি'র দুই নেতা কর্মী।

বুধবার সকালে টাঙ্গাইল কেন্দ্রিয় শহীদ মিনারে এ ঘটনা ঘটে। এতে করে উপস্থিত সাধারণ মানুষ নেতাকর্মীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। তবে দলীয় সিনিয়র নেতাদের হস্তক্ষেপে বিষয়টি তাৎক্ষনিক সমাধান করা হয় বলে বিএনপি সূত্র দাবি করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গেলে নেতাকর্মী ও সাধারণ মানুষের চাপে সামনে থাকা নেতাদের গায়ে ধাক্কা লাগে। এসময় জেলা বিএনপি'র যুগ্ম-সম্পাদক খন্দকার আনিছুর রহমান এর উপর ক্ষিপ্ত হয়ে উঠে বিএনপি'র সাবেক মৎস বিষয়ক সম্পাদক সালাউদ্দিন। পরে এ নিয়ে তাদের মধ্যে তুমুল বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে আনিছ চৌধুরীর শার্টের কলার ধরলে পাশে থাকা অন্য নেতাকর্মীরা সালাউদ্দিনকে শারিরিকভাবে লাঞ্চিত করে বলে অভিযোগ পাওয়া গেছে।

তবে জেলা বিএনপি'র নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন নেতাকর্মীরা জানান, তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে হাতাহাতি হলেও সিনিয়র নেতাদের মধ্যেস্থতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।

বিস্তারিত আসছে...

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি