০৮:১৩ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মহাসড়কে ২৫ কিলোমিটার যানজট, চরম ভোগান্তি

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৪ নভেম্বর ২০১৭ | | ২৯৬
, টাঙ্গাইল :

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় থেকে করটিয়া বাইপাস পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ২ টা পর্যন্ত এই যানজট ছিল। এতে চরম ভোগান্তীতে পড়ে যানবাহনের চালক ও যাত্রীরা।

ঢাকা-ভূঞাপুরগ্রামী হাইচয়েজ বাসের চালক ইয়াকুব আলী বলেন, ‘ভুঞাপুর যাওয়ার পথে মহাসড়কের রাবনা বাইপাসে প্রায় ১ ঘণ্টা ধরে একই স্থানে আটকা পড়ে ছিলাম। গাড়ি এদিক সেদিকও নড়ছিল না।’

এ বিষয়ে মধুপুর (এলেঙ্গা) হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম বলেন, মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার পাঁচবিক্রমহাটির ব্রিজের উপর একটি গাড়ি বিকল হওয়ায় এই যানজটের সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে পুলিশ মহাসড়কে নিরলসভাবে কাজ করছে। আশা করি অতি দ্রুত যানজট নিরসন হয়ে মহাসড়ক স্বাভাবিক হবে।

উলে­খ্য, বঙ্গবন্ধু সেতু-ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কাজ চার লেনে উন্নতিকরণের কাজ চলছে। সেইসাথে সড়কের বিভিন্নস্থানে খানাখন্দ থাকায় যানজট প্রায়ই লেগে থাকে। নির্দিষ্ট স্থানে যাবার জন্য স্বাভাবিকের চেয়েও কয়েকগুণ বেশি সময় লাগে। বর্তমানে মহাসড়কের এলেঙ্গা থেকে রাবনা বাইপাস পর্যন্ত চলাচলের একেবারে অনুপয়োগী হয়ে পড়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি