০৭:৪৪ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মিরপুরে নিহত জঙ্গি আব্দুল্লাহর দুই সহযোগী গ্রেফতার

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১০ অক্টোবর ২০১৭ | | ৬৪
, টাঙ্গাইল :

ঢাকা মিরপুরে র‌্যাবের অভিযানে নিহত জঙ্গি আব্দুল্লাহর দুই সহযোগীকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতাকৃতরা হলো- স¤্রাট মিয়া ও শাহাদত হোসেন।

সোমবার রাতে নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জে র‌্যাব -১২ এর ৩নং কোম্পানীর একটি দল অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।

র‌্যাব-১২এর অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি সেলিম জাহাঙ্গীর মঙ্গলবার বেলা ১১টার দিকে প্রেস ব্রিফিংয়ে জানান, ঢাকার মিরপুরে অভিযানে নিহত আব্দুল্লাহর বাড়িতে গত ২৫ আগষ্ট বৈঠকে গ্রেফতারকৃত স¤্রাট ও শাহাদত স্বশরীরে অংশগ্রহন করে। এ সময় তারা বিভিন্ন স্থানে হামলার পরিকল্পনা করেছিল। যা র‌্যাবের প্রো-এক্টিভ অভিযানে ভেস্তে যায়।

বিশ্বব্যাপি মুসলমানরা নির্যাতিত হচ্ছে তাই তারা ইসলামী খেলাফত প্রতিষ্ঠা ও ইসলামী শরিয়া আইন চালু করতে চায়। এই মতবাদে উদ্বুদ্ধ হয়ে তারা বিভিন্ন জিহাদি পোষ্ট, জিহাদি পিডিএফ ফাইল মনোযোগ দিয়ে পড়তো। একই সাথে তাদের সহযোগীদের ধ্বংশাত্মক পরিকল্পনা তাদের আকৃষ্ট করতো। এভাবেই তারা জঙ্গিবাদে জড়িয়ে পড়ে বলেও তিনি জানান।

তিনি আরো জানান, গত ১০ সেপ্টেম্বর তারা বৈঠক করে। ওই বৈঠকে তারা বিভিন্ন জায়গায় ধ্বংসাত্মক কার্যক্রমের পরিকল্পনা করছিল। গ্রেফতারকৃতদের তথ্যের ভিত্তিতে অন্যান্য সহযোগীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান র‌্যাবের অধিনায়ক।

শাহাদত সিরাজগঞ্জের সাহেদনগর গ্রামের গোলাম মোস্তফা এর ছেলে এবং স¤্রাট নেত্রকোনার মোহনগঞ্জ থানার শেখুপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে। তাদের আদালতে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি