০৮:০১ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ভূঞাপুরে ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০১৭ | | ৫১৩
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ভ‚ঞাপুরে ইয়াবা বিক্রির সময় আতিক নামের এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

সোমবার রাতে পৌর কালিভিটা মোড় এলাকা থেকে তাকে ইয়াবাসহ আটক করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যান্য ব্যবসায়ীরা পালিয়ে যায়।

মঙ্গলবার দুপুরে গ্রেফতার আতিককে আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

সে উপজেলার ঘাটান্দি এলাকার মোসির আলী তালুকদারের ছেলে ও পৌরসভার দারোগ আলী সুপার মার্কেটে অবস্থিত আতিক ইলেকট্রনিক্সের মালিক।

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম কাউসার চৌধুরী জানান, ভ‚ঞাপুর পৌরসভার দারোগা আলী সুপার মার্কেটে অবস্থিত আতিক ইলেকট্রনিক্স দোকানে বসে ইয়াবা ব্যবসা পরিচালনা করতো দীর্ঘদিন ধরে। ইলেকট্রনিক্স ব্যবসার পাশাপাশি ইয়াবার ব্যবসা করে যাচ্ছিল।

সোমবার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল পৌর শহরের কালিভিটা মোড় এলাকা থেকে ৪০ পিচ ইয়াবাসহ আতিককে আটক করা হয়। বাকি ব্যবসায়ী ও সেবনকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

এ ব্যাপারে পুলিশবাদী হয়ে ভূঞাপুর থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে। মঙ্গলবার তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি