০৭:৪৪ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

দিন-দুপুরে ব্যবসায়ীকে মারপিট করে অর্ধলক্ষ টাকা ছিনতাই

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০১৭ | | ১০৫৭
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে প্রকাশ্য দিন-দুপুরে হুমায়ূন নামে এক ব্যবসায়ীকে মারপিট করে অর্ধলক্ষ টাকা ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে।

শুক্রবার সকাল এগারোটার দিকে মির্জাপুর বাজারের বাওয়ার রোডে এ ঘটনা ঘটে।

ব্যবসায়ী হুমায়ূন মির্জাপুর পৌর এলাকার বাওয়ার রোডের বাসিন্দা। সে মির্জাপুর মা সিএনজি পাম্প সংলগ্ন হুমায়ূন স্টোরের মালিক।

ঘটনার পর মির্জাপুর বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনায় ব্যবসায়ী হুমায়ূন মির্জাপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানিয়েছেন।

জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাসের মা সিএনজি পাম্প এলাকার মেসার্স হুমায়ূন স্টোরের মালিক মো. হুমায়ন সকালে দোকানের মাল কেনার জন্য মির্জাপুর বাজারে আসছিলেন। পথিমধ্যে বাওয়ার রোডে আসলে পুষ্টকামুরী খালপাড়া গ্রামের আনু মিয়ার ছেলে চঞ্চল, বাদশা মিয়ার ছেলে বিপুলসহ আরও কয়েকজন তার পথ রোধ করে ঘেরাও করে ফেলে এবং মারপিট করতে থাকে। এ সময় হুমায়ূনের সঙ্গে থাকা দোকানের মাল কেনার ৪২,৫০০ টাকা তারা ছিনিয়ে নেয়। তার আর্তচিৎকারে আসপাশের ব্যবসায়ী ও লোকজন এগিয়ে আসলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। আহত হুমায়ূনকে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।

এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুল হক বলেন, অভিযুক্তদের ধরতে পুলিশ কাজ শুরু করে দিয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি