১০:২২ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৭ | | ৪০৬
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের নাগরপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. রফিকুল ইসলাম (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে উপজেলার পাকুটিয়া ইউনিয়নের মানড়া গ্রামের নিজ বাড়ী থেকে নাগরপুর থানা পুলিশ তাকে আটক করে। সে ওই গ্রামের মো.পাহালী মিয়ার ছেলে।

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম জানান, মানড়া গ্রামের পাহালীর ছেলে রফিকের বিরুদ্ধে সাটুরিয়া থানায় ২০০৩ সালে নারী ও শিশু নির্যাতন আইন ২০০০ এর ৭/৩০ ধারায় মামলা হয়। বিজ্ঞ আদালত ওই মামলায় অভিযুক্ত রফিককে দোষী সাব্যস্ত করে তাকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থ দন্ডের আদেশ দেন। একই সাথে অনাদায়ে আরো ২ বছরের দন্ডাদেশ প্রদান করেন।

দন্ডপ্রাপ্ত রফিক দীর্ঘ দিন ধরে গ্রেফতার এড়িয়ে আত্ম গোপনে ছিল। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হয়ে নাগরপুর থানার উপ-পরিদর্শক মো. শাহজাহানের নেতৃত্বে পুলিশের একটি দল মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়।

বুধবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে ওসি জানান।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি