০৬:৩১ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বিয়ের দাবিতে কলেজ ছাত্রীর অনশন

শাকিল রানা সচিবকে যুবলীগ থেকে বহিস্কারের নির্দেশ

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১৮ মে ২০১৭ | | ৩৫১৩
, টাঙ্গাইল :

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এগারো দিন যাবৎ অব্যাহত অনশন এর ঘটনায় পলাতক প্রেমিক শাকিল রানা সচিবকে যুবলীগ থেকে বহিস্কারের নির্দেশ দিয়েছে টাঙ্গাইল জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন মানিক।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলা যুবলীগের সভাপতিতে মোবাইলে তিনি এ নির্দেশ দেন বলে জানা গেছে।

এ বিষয়ে টাঙ্গাইল জেলা যুবলীগের সাধারন সম্পাদক ফারুক হোসেন মানিক জানান, বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতিতে এ ধরনের কোন অপরাধীদের জায়গা নেই। এরা যুবলীগের কর্মী হতে পারে না। যুবলীগ কখনো এ ধরনের অপরাধীদের দলে জায়গা দেয়নি এবং কোনদিন দিবেও না।

তিনি আরো বলেন, শাকিল রানা সচিব উপজেলা যুবলীগের সদস্য হওয়ায় দ্রুত তাকে বহিস্কার করার নির্দেশ দেওয়া হয়েছে। আর তার বহিস্কারাদেশের কপি জেলা যুবলীগসহ গণমাধ্যমকর্মীদের দিতে বলা হয়েছে।

উলে­খ্য, রেখেছে কলেজ ছাত্রী পারুল আক্তার (২৩)। বিয়ের প্রতিশ্রæতিতে সব লুটে নিয়েও রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রেমিকা পারুলকে বাড়ি থেকে বের করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন পারুল ও তার পরিবার।

এ ঘটনায় বাসাইল থানায় মামলা করতে গেলেও মামলা নেয়নি বলে অভিযোগ করেছেন প্রতারনার শিকার ছাত্রী পারুল।

জানা যায়, গত এগারো দিন ধরে সখীপুর উপজেলার হতেয়া গ্রামের স্কুল শিক্ষক সিদ্দিকুর রহমানের মেয়ে করটিয়া সা’দত বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স শেষ পর্বের ছাত্রী পারুল বিয়ের দাবিতে শাকিলের বাড়ীতে অনশন করে আসছে।

অভিযুক্ত শাকিল বাসাইল উপজেলার ফুলকি পশ্চিমপাড়ার এমডি মাসুদ রানা মান্নানের ছেলে ও উপজেলা যুবলীগের একজন সদস্য। সে গত ইউপি নির্বাচনে ফুলকি ইউনিয়ন পরিষদ থেকে দলীয় মনোনয়ন চেয়েছিলেন বলে জানা গেছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি