০৮:৫৪ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মোটরসাইকেল ছিনতাই চক্রের চার সদস্য আটক

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ৭ মে ২০১৭ | | ৫০৮১
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের বাসাইলে আন্তঃজেলা মোটরসাইকেল ছিনতাই চক্রের চার সদস্যকে আটক করেছে পুলিশ। আটককৃতদের ৫দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

আটককৃতরা হলো- বাসাইল উপজেলা কাঞ্চনপুর কাজিরাপাড়ার মৃত হাবিবুর রহমানের ছেলে শিপন (৩৫), জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার বয়রা গ্রামের মৃত মাখন বাদ্যকরের ছেলে আনন্দ বাদ্যকর (৩৫), মির্জাপুর উপজেলার নিমাই চন্দ্রের ছেলে রামপ্রসাদ (৩২) ও ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গা উপজেলার লালপুর গ্রামের মৃত শান্ত শীলের ছেলে গণেশ চন্দ্র শীল ওরফে স্বপন (৩৮)।

বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরুল ইসলাম জানান, আটককৃতরা সবাই বিভিন্ন স্থান থেকে মোটরসাইকেল ছিনতাই ও চুরি করে তা বিক্রি করে আসছিল। রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাঞ্চনপুর কাজিরাপাড়ায় বাসাইল থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে থেকে তাদের আটক করে।

এ সময় তাদের দেয়া তথ্যের ভিত্তিতে একটি নম্বর বিহীন এপাচি আরটিআর, বাজাজ পালসার (ঢাকা-মেট্রো-ল ২৪-৬৮৫৬), টিভিএস মেট্রো (ঢাকা-মেট্রো-হ- ৫১-৯৩২৭), সিডি-৮০ (ঢাকা-মেট্রো-এ -০২-৯২০৩) সহ ৪টি মোটরসাইকেল উদ্ধার করা হয় বলেও তিনি জানান।

আটককৃতদের ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি