০৮:৫৯ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

শ্লীলতাহানী চেষ্টার অভিযোগে সৈনিক লীগ সম্পাদক আটক

মো. জাহাঙ্গীর হোসেন | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ২৮ এপ্রিল ২০১৭ | | ৪১২২
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে এক গৃহবধূকে শ্লীলতাহানি চেষ্টার অভিযোগে আব্দুর কাদের মিয়া নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত ১২টার দিকে আহত অবস্থায় ওই গৃহবধূ থানায় গিয়ে লিখিত অভিযোগ দিলে রাতেই পুলিশ তাকে আটক করে।

আব্দুল কাদের মির্জাপুর উপজেলা সৈনিক লীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে। সে উপজেলার সদরের পুষ্টকামুরী গ্রামের মৃত আব্দুল গফুর ড্রাইভারের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, মির্জাপুর মহিলা কলেজপাড়ার বাসিন্দা এক গৃহবধূ বৃহস্পতিবার রাত আনুমানিক এগারোটার দিকে প্রকৃতির ডাকে সারা দিতে শোভার ঘরের বাইরে আসেন। এ সময় আগে থেকে উৎপেতে থাকা আব্দুল কাদের গৃহবধূর মুখ চেপে ধরে বাড়ির বাইরে নিয়ে জোরপুর্বক শ্লীলতাহানীর চেষ্টা করে। এক পর্যায়ে ওই গৃহবধূ আর্তচিৎকার দিলে গৃহবধূর শাশুড়ি এগিয়ে গিয়ে অবস্থা দেখে তিনিও আর্তচিৎকার দিতে থাকলে আশপাশের বাড়ির লোকজন এগিয়ে আসলে আব্দুল কাদের দৌড়ে পালিয়ে যায়।

পরে আহত অবস্থায় গৃহবধূকে উদ্ধার করে থানায় নিয়ে এসে অভিযোগ দায়ের করলে রাতেই আব্দুল কাদেরকে আটক করে পুলিশ। আহত গৃহবধূকে কুমুদিনী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

মির্জাপুর থানা অফিসার্স ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন গৃহবধূর অভিযোগে কাদের মিয়াকে আটক করার কথা স্বীকার করেছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি