০৮:১৩ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

১ঘন্টা বঙ্গবন্ধু সেতুর টোল আদায় বন্ধ, দুই পাড়ে যানজট

অভিজিৎ ঘোষ | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০১৭ | | ১৫৩১
, টাঙ্গাইল :

দেশের বৃহত্তম বঙ্গবন্ধু সেতুর দুই পাড়ের টোল প্লাজায় সফটওয়্যার অচল হয়ে পড়ায় চলাচলরত যানবাহনের টোল আদায় এক ঘন্টা বন্ধ ছিল। এসময় সেতুর দু’পাড়ে যানবাহন আটকা পড়ে যানজটের সৃষ্টি হয়।

মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) আছাবুর রহমান জানান, দুপুর ১টা ৪০ মিনিটে টোল আদায়ের সফটওয়্যারটি অচল হয়ে পড়ে। পড়ে ২টা ৪০ মিনিটে সফটওয়্যারটি সচল করা হয়। এই ১ ঘন্টায় সেতুর দুই পাড়ে চলাচলরত যানবাহন আটকে পড়ে যানজটের সৃষ্টি হয়। তবে বর্তমানে পরিস্তিতি স্বাভাবিক হয়েছে।

এ বিয়য়ে টোল আদায়ের দায়িত্বে থাকা কম্পিউটার সিস্টেম নেটওয়ার্ক এর কেউ কোন কথা বলতে রাজি হয় নি।

তবে সেতুর একাধিক সূত্র জানিয়েছে নতুন সফটওয়্যারটি প্রায়ই অচল হয়ে পড়ায় টোল আদায় বন্ধ হয়ে যায়।

সেতুতে চলাচলরত যানবাহনের চালকরা জানান, নতুন সফটওয়্যারটি দিয়ে কাজ শুরুর পর থেকে হর হামেশাই এ ধরনের ঘটনা ঘটছে। এতে করে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে সবাইকে। এ সুযোগে টোল আদায়ের সাথে সম্পৃক্ত কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারী রিসিভ ছাড়াই গাড়ী পারাপারসহ বেশি টাকা আদায় করছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি