১০:০৯ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বাবার সঙ্গে অভিমান করে শিশুর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ২১ এপ্রিল ২০১৭ | | ২৬২৯
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের সখীপুরে তুচ্ছ ঘটনায় বাবার সঙ্গে অভিমান করে বাঁধন আহমেদ (১৩) নামের এক কিশোর আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার রাতে উপজেলার প্রতিমা বংকী মাদরাসা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সে ওই এলাকার আরিফ হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলে তার বাবা মোবাইল ফোন চালাতে নিষেধ করলে রাত ৮টার দিকে নিজের ঘরেই সে ফাঁসিতে ঝুলে আত্মহত্যার চেষ্টা করে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটানায় তার মা-বাবা কান্নায় বারবার মূর্ছা যাচ্ছেন।

সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকছুদুল আলম বলেন, ‘লাশ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

এদিকে শুক্রবার দুপুরে উপজেলার ফুটানী বাজার এলাকার মোসলেম উদ্দিন (৭০) নামের এক বৃদ্ধ নিজের ঘরে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন।

স্থানীয়রা জানান, তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীনতায় ভোগছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি