০৯:৩৯ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ধর্ষণ মামলায় আগাম জামিন পেলেন বড় মনি

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩ | |
, টাঙ্গাইল :

ধর্ষণ মামলায় হাইকোর্ট থেকে ৪ সপ্তাহের আগাম জামিন পেয়েছেন টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা বাস কোচ মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি।

মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুরে বিচারপতি ইকবাল কবির ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ এ জামিন আবেদন মঞ্জুর করেন। বড় মনিরের স্ত্রী নিগার আফতাবকেও আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

এর আগে গত রোববার গোলাম কিবরিয়া বড় মনির ও তার স্ত্রী হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী গোলাম সরোয়ার। তিনি জানান, হাইকোর্টে আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে বিচারক গোলাম কিবরিয়া বড় মনিরের ৪ সপ্তাহের আগাম জামিন আবেদন মঞ্জুর করেন। ৪ সপ্তাহের পর তিনি নি¤œ আদালতে আত্মসম্পর্ন করবেন। 

উল্লেখ্য, গত ৫ এপ্রিল রাতে টাঙ্গাইল সদর থানায় শহর আওয়ামী লীগের সহ সভাপতি গোলাম কিবরিয়া বড় মনির বিরুদ্ধে এক কিশোরী ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। মামলায় ওই কিশোরী অন্তঃসত্ত¡া হয়েছেন বলে উল্লেখ করা হয়েছে। ওই মামলায় গোলাম কিবরিয়ার স্ত্রী নিগার আফতাবকেও আসামী করা হয়েছে। কিশোরীর অন্তঃসত্ত¡ার প্রমাণ পেয়েছেন মেডিকেল বোর্ড। ৬ এপ্রিল দুপুরে আদালতে ২২ ধারায় জবানবন্দি দিয়েছেন ওই কিশোরী।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি