১০:০৭ পিএম | টাঙ্গাইল, শনিবার, ২২ আগস্ট ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে ৮ মামলার সাজাপ্রাপ্ত আসামী রুবেল গ্রেপ্তার

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২২ মার্চ ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে আট মামলায় সাজাপ্রাপ্ত ও দশ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী রুবেল সিকদারকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) গিয়াস উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। রুবেল মির্জাপুর উপজেলা সদরের পুষ্টকামুরী গ্রামের লতিফ সিকদারের পুত্র। তাঁর বিরুদ্ধে মির্জাপুর থানায় ৮টি মূলতবী সাজাপ্রাপ্ত সিআর মামলা, ১টি জিআর মামলা এবং ১টি সিআর মামলায় গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে। সে দীর্ঘদিন দেশের বিভিন্ন জেলায় পলাতক ছিল।

মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, ৮টি মূলতবী সাজাপ্রাপ্ত মামলায় রুবেলের ৬৬ মাস জেল হয়েছে। সে দীর্ঘদিন যাবত চেক জালিয়াতির মাধ্যমে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সাথে প্রতারণা করে আসছিল বলে তিনি জানান।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি