০৬:৪১ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মায়ানমারে মুসলিম গণহত্যার প্রতিবাদে মির্জাপুরে মানববন্ধন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০১৬ | | ১৭৪
, টাঙ্গাইল :

মায়ানমারের মুসলিম গণহত্যা, ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে টাঙ্গাইলের মির্জাপুরে মানববন্ধন হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর পুরাতন বাসস্ট্যান্ডে তাওহীদি জনতা নামে একটি সংগঠন এই মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে উপজেলার বিভিন্ন মসজিদ মাদ্রাসার ইমাম, শিক্ষার্থীরা ছাড়াও এলাকার আলেম ওলামাগণ অংশ গ্রহন করেন।

দেওহাটা ইমদাদুল উলুম মাদ্রাসার মুহতাহিম মাওলানা নূরুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তৃতা করেন মির্জাপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আবু ইউসূফ, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু আহম্মেদ, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক জামুর্কী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী এজাজ খান চৌধুরী রুবেল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওয়াহিদ ইকবাল, পাকুল্যা বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম মাওলানা সুলাইমান কবীর, বাঁশতৈল জামে মসজিদের ইমাম মাওলানা শামসুদ্দুহা, মির্জাপুর ইসলামী যুব কল্যান পরিষদের সভাপতি হাফেজ মাওলানা ফরিদ হোসাইন, সম্পাদক সাজেদুল ইসলাম শামীম প্রমুখ।

বক্তারা অবিলম্বে মায়ানমারের মুসলিম গণহত্যা বন্ধের জোর দাবি জানান।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি