১১:৫৮ এএম | টাঙ্গাইল, শনিবার, ২২ আগস্ট ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ভূঞাপুরে ট্রাক চাপায় শিশু নিহত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ভূঞাপুরে হাইড্রোলিক ট্রাকের চাপায় পৃষ্ট হয়ে রনি (৮) নামে এক শিশু নিহত হয়েছে। নিহত রনি ময়মনসিংহের মাজারগঞ্জ গ্রামের শফিকের ছেলে। শিশুটি তার মায়ের সাথে পৌরসভার রসুনা এলাকায় থাকতো।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুর ১টার দিকে ভূঞাপুর পৌরসভার গনেশ মোড় এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রনি নামের ওই শিশুটি বাড়ির পাশের সড়কে খেলাধুলা করছিল। এসময় মাটি বোঝাই একটি হাইড্রোলিক ট্রাক তাকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।  

ভূঞাপুর স্বাস্থ্যকমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: তাহিনা আক্তার তুলি জানান, নিহত শিশুটিকে হাসপাতালে আনার আগেই মারা যায়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি