১০:০৫ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

উপনির্বাচনে কারচুপির অভিযোগ, নাগরপুরে বিএনপির বিক্ষোভ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০ | |
, টাঙ্গাইল :

ঢাকা-৫ ও নওগাঁর-৬ আসনের উপনির্বাচনে কারচুপি করে আওয়ামী লীগ প্রার্থীকে জয়ী করার অভিযোগ এনে নির্বাচন বাতিল ও পুনরায় নির্বাচনের দাবি জানিয়ে টাঙ্গাইলের নাগরপুরে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে উপজেলা বিএনপি। 

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে উপজেলার দুয়াজানীতে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে সংগঠনটির নেতাকর্মীরা।

উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আহম্মদ আলীর রানার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হবি, উপজেলা যুবদলের আহবায়ক ফনির হোসেন ভূইয়া, মো.দীপন মোল্লা, মিজানুর রহমান লাভলু, উপজেলা স্বেচ্ছাসেবকদলের ভারপ্রাপ্ত সভাপতি মো.হুমায়ুন কবীর, সাধারন সম্পাদক আবুল কাসেম মানিক, উপজেলা ছাত্রদলের সভাপতি মো.নজরুল ইসলাম, সাধারন সম্পাদক জিহাদ হোসেন ডিপটি, কলেজ ছাত্রদলের সভাপতি মো.জাহিদ হোসেন, সাধারন সম্পাদক মীর খালিদ হোসেন সহ অন্যান্য নেতারা।

বক্তারা অভিযোগ করে বলেন, এর আগে রাতের বেলা আগাম ব্যালট বাক্স বোঝাই করে প্রহসনের নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। এবার ঢাকা ও নওগাঁর তিন আসনের উপনির্বাচনে কারচুপি করেছে। তারা বিএনপির এজেন্টদের ভোটকেন্দ্র থেকে বের করে দিয়ে ইচ্ছেমতো নৌকায় সিল দিয়ে জয়ী করেছে। তারা বলেন, আমরা বিএনপি ও দেশের জনগণ এ প্রহসনের নির্বাচন মানি না। তারা অবিলম্বে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি করে প্রহসনের নির্বাচন বাতিল করার দাবি জানান।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি