১০:৪৬ এএম | টাঙ্গাইল, শনিবার, ২২ আগস্ট ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বন্যার্তদের মাঝে বিএনপির ত্রাণ সামগ্রী বিতরণ

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১২ আগস্ট ২০২০ | |
, টাঙ্গাইল :

বাসাইলে বন্যার্তদের মাঝে জেলা বিএনপির উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুরে জেলা বিএনপির সহ-সভাপতি জিয়াউল হক শাহীনের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় ৫ শতাধিক মানুষের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

এতে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আনিসুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রুহুল আমীন ভূইয়া, জেলা যুব দলের যুগ্ম আহবায়ক জাহিদ হোসেন মালা, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক তাইয়ুবুর রহমান আসলাম, বিএনপি নেতা মামুন মোর্শেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক ফিরোজ মিয়া, জেলা মৎস্যজীবি দলের যুগ্ম আহবায়ক খন্দকার রাজু আহমেদ প্রমুখ।

এসময় নৌকা নিয়ে উপজেলার কাউলজানী, নয়ার হাট, বালিয়া, ফুলকী ও ঝনঝনিয়া এলাকায় বন্যা কবলিত মানুষের মাঝে চাল, ডাল, আলু, লবন ও সেলাইন বিতরণ করেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি