০৪:১৯ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সেই বিরল প্রজাতির মেছোবাঘ মধুপুর বনে উম্মুক্ত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২০ অক্টোবর ২০১৮ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের উদ্ধার বিলুপ্ত প্রায় বন্যপ্রাণী মেছোবাঘটিকে বনে উম্মুক্ত করে দেয়া হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে মেছোবাঘটিকে টাঙ্গাইলের মধুপুরের বনে ছেড়ে দেয় বন বিভাগের কর্মকর্তারা। 

এর আগে শুক্রবার সন্ধ্যায় ভ‚ঞাপুরে বাগবাড়ি এলাকা ওই মেছোবাঘ আটক করেছে স্থানীয় গ্রামবাসী। পরে স্থানীয় প্রশাসনকে অবহিত করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সরেজমিনে পরিদর্শন করে মেছোবাঘটি হস্তান্তরের জন্য বনবিভাগ কর্তৃপক্ষে জানান। পরে শনিবার বনবিভাগের লোকজন ঘটনাস্থল থেকে মেছোবাঘটিকে বনে উন্মুক্তের জন্য নিয়ে যায়। 

এ ব্যাপারে ভূঞাপুর বন বিভাগের সোসাল ফরেস্ট পেনটেশন সেন্টারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন বলেন, আজ শনিবার বিকেলে মেছো বাঘটিকে টাঙ্গাইলের মধুপুর বনে ছেড়ে দেয়া হয়েছে। 

গোবিন্দাসী ইউনিয়ন পরিষদের সদস্য রফিকুল ইসলাম দুলাল ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সন্ধ্যার দিকে মেছোবাঘটি দেখতে পেয়ে স্থানীয় কয়েকজন মিলে জাল দিয়ে বাঘটিকে আটক করতে সক্ষম হয়। পরে তারা স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানালে তাৎক্ষনিক উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন পরিদর্শন করে মেছোবাঘটি খাঁচায় বন্দি করার ব্যবস্থা করেন এবং বনবিভাগকে বাঘটিকে নিরাপদস্থানে নেয়ার জন্য ব্যবস্থা নিতে বলেন। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি