১০:৩৩ এএম | টাঙ্গাইল, শনিবার, ২২ আগস্ট ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ভূঞাপুরে পঙ্গপাল সাদৃশ্য পোকার আক্রমণ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ৩১ মে ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ভূঞাপুরে মাইজবাড়ি গ্রামের একটি বাড়ির সুপারি ও নারকেল গাছের পাতায় পঙ্গপাল সাদৃশ্য পোকার আক্রমন দেখা দিয়েছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছে বাড়ির লোকজন। পরে উপজেলা কৃষি কর্মকর্তাকে অবহিত করলে তারা বাড়িটি পরিদর্শন করে জানান পোকাটি পঙ্গপাল না তবে এটি ক্ষতিকর ক্যাটার ফিলার জাতীয় পোকা।

জানা গেছে, গত কয়েকদিন ধরে উপজেলার মাইজবাড়ি এলাকার জুব্বার আলীর বেশকিছু সুপারি ও নারিকেল গাছের কচি পাতায় এক জাতীয় পোকায় আক্রমণ করে। ৭দিন যাবৎ এই বাড়িতে ২শতাধিক পোকা কয়েকটি সুপারি ও নারকেল গাছে আক্রমণ করেছে। ধীরে ধীরে পোকাগুলি সমস্ত গাছের পাতা খেয়ে ফেলে। এতে আতঙ্কিত হয়ে পড়েন বাড়ির মালিক ও স্থানীয়রা। পরে ভয়ে তারা গাছের ডাল কেটে ফেলে। বিষয়টি আশপাশে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।  এই ধরণের পোকা আগে কখনো দেখেনি বলে এলাকাবাসীরা জানায়।
 
বাড়ির মালিক জুব্বার আলীর ছেলে রবিউল ইসলাম বলেন, বেশ কয়েকদিন হলো এই পোকাগুলো বাড়ির নারিকেল ও সুপারী গাছে আক্রমণ করেছে। দিন দিন পোকাগুলোর আক্রমণ বৃদ্ধি পাওয়ায় ডাল কেটে ফেলা হয়েছে। এতে বাড়ির অন্যান্য গাছ নিয়ে আতঙ্কিত রয়েছি।
 
উপজেলা কৃষি কর্মকর্তা মো. জিয়াউর রহমান বলেন, বিয়ষটি জানার পরই ওই বাড়িতে গিয়ে পোকাগুলো দেখা হয়েছে। পরে দেখে নিশ্চিত হয়েছি যে এটি পঙ্গপাল নয়। এটি ক্যাটার ফিটার বা খোলস জাতীয় ক্ষতিকর পোকা। যা দ্রুত এক গাছ থেকে অন্য গাছে ছড়াতে পারে। এটি নিধনে এক জাতীয় ওষুধ রয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি