০৩:৫২ পিএম | টাঙ্গাইল, শনিবার, ২২ আগস্ট ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

৪ চাতাল মিলকে ৪ লাখ টাকা জরিমানা

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১ এপ্রিল ২০২০ | |
, টাঙ্গাইল :

করোনা ভাইরাস সংক্রমন রোধে সারাদেশে সামাজিক দূরত্ব বজায় রাখতে সকলকে ঘরে থাকার নির্দেশ দেয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। আর এই সুযোগে কিছু চাতাল মিলের মালিকরা চাউলের মূল্য বৃদ্ধি করে বাজারে বেশি দামে তা বিক্রি করছেন। এ কারনে বুধবার (১ এপ্রিল) দুপুরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব) টাঙ্গাইলের ঘাটাইলে চারটি চাতাল মিলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে। 

এসময় ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ও ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার চালের মূল্য বৃদ্ধির অপরাধে চারটি চাতাল মালিকের প্রতিজনকে এক লাখ টাকা করে মোট চার লাখ টাকা জরিমানা করেন। এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার আবু নাঈম মোঃ তালাত।

বিষয়টি নিশ্চিত করে ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অঞ্জন কুমার সরকার জানান, চালের মূল্য অধিকহারে বৃদ্ধির অপরাধে সৌরফ অটো রাইচ মিল, শুভেচ্ছা এগ্রো রাইচ মিল, পপুলার ও মেসার্স বাংলা এগ্রো অটো রাইচ মিলকে এক লাখ করে মোট চার লাখ টাকা জরিমান করা হয়েছে।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি