০৯:৪১ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

হোম কোয়ারান্টাইন না মানায় ২ প্রবাসীকে জরিমানা

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ২০ মার্চ ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ধনবাড়ীতে হোম কোয়ারেন্টাইনে না থেকে বাইরে ঘোরাফেরা করার অপরাধে ২ প্রবাসীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকা এই জরিমানা করেন। এ সময় তার সাথে ছিলেন ধনবাড়ী থানার ওসি মো. চাঁন মিয়া।

এরা হলেন উপজেলার মুশুদ্দি ইউনিয়নের কামারপাড়া গ্রামের মৃত সোহরাব আলীর মেয়ে রত্মা খানম (৩৫) এবং বীরতারা ইউনিয়নের কদমতলী পূর্বপাড়া গ্রামের মো. আ. হালিমের ছেলে মো. সাদ্দাম হোসেন (২৫) । রত্মা খানমকে ৫ হাজার টাকা এবং মো. সাদ্দাম হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। রত্মা খানম গত ১২ মার্চ সৌদি আরব থেকে এবং মো. সাদ্দাম হোসেন ১৬ মার্চ মালয়েশিয়া থেকে দেশে আসেন।

ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকা জানান, সম্প্রতি বিদেশ থেকে দেশে ফেরেন বেশ কয়েকজন প্রবাসী। এর মধ্যে ২ জন হোম কোয়ারেন্টাইনের নিয়ম না মেনে বাইরে ঘোরাফেরা করছিলেন। নিষেধ অমান্য করায় একজনকে ২০ হাজার ও অপর জনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় তারা কোয়ারেন্টাইনের নিয়ম মেনে বাসায় অবস্থান করবে বলে অঙ্গীকারকারপত্রে স্বাক্ষর করেন।

এদিকে বিদেশ থেকে যে কয়েকজন প্রবাসী গ্রামের বাড়িতে এসেছেন তাদের বাড়িতে বাড়িতে গিয়ে সচেতন করা হয় বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার।

ধনবাড়ী উপজেলায় এ পর্যন্ত ৮ জন হোম কোয়ারেন্টাইনে আছেন বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ শাহনাজ সুলতানা ।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি