০৯:২২ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ভূঞাপুরে ছাগল চোরের সাজা ১মাস 

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ভূঞাপুরে ছাগল চুরি করতে গিয়ে ধরা পড়ায় একমাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। এছাড়াও মোবাইল চুরির দায়ে আরেকজনকে ১৫দিনের কারাদন্ড প্রদান করা হয়েছে। 

আদালতের দন্ডিতরা হলেন, উপজেলার অর্জুনা পশ্চিমপাড়া গ্রামের শফি খানের ছেলে সোহাগ খান (২৩) এবং ঘাটাইল উপজেলার সিংগুরিয়া গ্রামের লুৎফর রহমানের ছেলে টেলু মিয়া (৩৫)। 

সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ নাসরীন পারভীন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই সাজা প্রদান করেন।

এরআগে রোববার রাতে উপজেলার অর্জুনা থেকে ছাগল চুরির অপরাধে সোহাগ আর মোবাইল চুরির অপরাধে টেলু মিয়াকে আটক করে পুলিশ। 

বিষয়টি নিশ্চিত করে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম জানান, সাজাপ্রাপ্তদের বিরুদ্ধে ইতোপূর্বেও থানায় একাধিক মামলা রয়েছে। সোমবার দুপুরে সাজাপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে।

এআরটি /এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি