১০:২৯ এএম | টাঙ্গাইল, শনিবার, ২২ আগস্ট ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সরকারি জমি থেকে মাটি বিক্রির অভিযোগে ৬ জনের জেল জরিমানা

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২২ নভেম্বর ২০১৬ | | ১০৬৮
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে সরকারি জমি থেকে মাটি কেটে বিক্রি করার সময় ৬ জনকে বিভিন্ন মেয়াদে জেল জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার দুপুর একটায় টাঙ্গাইল র‌্যাব-১২ এর সদস্যদের সঙ্গে নিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আসাদুজ্জামান।

এসময় চারাবাড়ি এলাকার আঃ মজিদ মিয়া ও একই এলাকার শিবলুকে ৩ লাখ টাকা করে জরিমানা অনাদায়ে ৬মাসের কারাদন্ড, আজাহার আলী ও শামীম মিয়াকে এক লাখ টাকা করে জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদন্ড এবং হযরত আলী ও আঃ মতিনকে ৩ মাস করে কারাদন্ড দেয়া হয়েছে।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আসাদুজ্জামান জানান, সরকারি জমি থেকে দীর্ঘদিন ধরে প্রভাবশালীদের ছত্রছায়ায় দন্ডপ্রাপ্তরা মাটি কেটে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। সংবাদ পেয়ে সেখানে অভিযান চালিয়ে ৬ জনকে ঘটনাস্থল থেকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও জরিমানা করা হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি