০৭:১১ পিএম | টাঙ্গাইল, শনিবার, ২২ আগস্ট ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নাগরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ২

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের নাগরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র প্রতিপক্ষের হামলায় আপন দুই ভাই গুরুত্বর আহত হয়েছে। আহতরা হচ্ছে বনগ্রাম গ্রামের এছাক আলীর ছেলে রহিম মিয়া (৩০) ও ইসমাইল (২০)। 

ঘটনাটি ঘটেছে সোমবার সকালে উপজেলার বনগ্রাম চৌরাস্তা বাজারে। 

স্থানীয় ও আহত পরিবার সূত্রে জানা যায়, বনগ্রাম গ্রামের মো. ইয়ার আলীর ছেলে মো. মজিবর রহমানের সাথে কুলকুষ্টিয়া গ্রামের মৃত. সমেজ মিয়ার ছেলে নুর ইসলামের সাথে ঝগড়া বাঁধে। সেই ঝগড়াকে কেন্দ্র করে গত ৩০ ডিসেম্বর সোমবার সকালে বনগ্রাম বাজারে  চৌরাস্তায় এক শালিশী বৈঠক বসে। শালিশী বৈঠকে উক্ত ঝগড়ার নিষ্পত্তি হয়। নিষ্পত্তি শেষে প্রতিপক্ষ নুর ইসলাম তার বাহিনী নিয়ে অতর্কিত ভাবে মজিবুর রহমানকে গালি গালাজ করে। এক পর্যায়ে মজিবর রহমানের উপর হামলা চালায় তার চাচাতো ভাই তাকে বাঁচাতে গেলে প্রতিপক্ষরা দুই ভাইকে মারপিট করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ইসমাইলের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে  রেফর্ড করা হয়। 

নাগরপুর উপজেলার দায়ীত্ব প্রাপ্ত কর্মকর্তা ডাঃ অভিক হালদার বলেন, ইসমাইলের মাথায় আঘাতটা গুরুতরো তাই তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

এ ব্যাপারে মজিবর রহমান বাদী হয়ে ৫ জনকে বিবাদী করে নাগরপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি