০৬:৪৮ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

১০ ঘন্টা পর ঢাকা উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩ | |
, টাঙ্গাইল :

দীর্ঘ ১০ ঘন্টা পর ঢাকার সাথে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার বেলা সোয়া ২ টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে সকাল সাড়ে ১০ টায় ঢাকা থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন টাঙ্গাইল সদর উপজেলার বেতর এলাকায় রংপুর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধার করতে আসে। এসময় উদ্ধারকারী রিলিফ ট্রেনটির ক্রেনের ভুম বিকল হওয়ায় উদ্ধার কাজ ব্যাহত হয়। পরে ম্যানুয়ালীভাবে লাইনচ্যুত ট্রেনটির চাকাসহ বগিটি রেল লাইনে উঠানো হয়। পরে ওই বগিটি রেলওয়ে শ্রমিকরা ধাক্কা দিয়ে প্রায় এক কিলোমিটার নিয়ে যাওয়ার পর সেটি ক্রেন দিয়ে টেনে নিয়ে যাওয়া হয়। এরপর দুপুর দেড়টায় রংপুর এক্সপ্রেস ট্রেনটির অন্যান্য বগিগুলো সড়িয়ে নেওয়া হয়। তবে এখনও রেলপথের ক্ষতিগ্রস্থ অংশটুকুতে মেরামতে কাজ চলছে। 

টাঙ্গাইল রেলওয়ে স্টেশন মাস্টার নাজমুল হুদা বকুল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী রংপুর এক্সপ্রেস ট্রেনটি ভোর পৌঁনে ৫টার দিকে সদরের বেতর এলাকায় পৌঁছালে ট্রেনের প্রথম বগিটি লাইনচ্যুত হয়। বগিটি যাত্রীদের মালামাল বহনকারী ছিলো। দুপুর দুইটার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এরআগে ভোর ৪ টা ৪০ মিনিটের দিকে টাঙ্গাইল সদ‌র উপজেলার বেতর এলাকায় রংপুর এক্সপ্রেস ট্রেনের এক‌টি বগির ৪টি চাকা লাইনচ্যুত হয়। এতে ক্ষতিগ্রস্থ হয়েছে দুই কি‌লো‌মিটার রেলপথ। এর ফলে ঢাকার সাথে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি