০৮:১৯ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

লতিফ সিদ্দিকীর জামিন আবেদন ফেরত দিলেন হাইকোর্ট

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১ অক্টোবর ২০১৯ | |
, টাঙ্গাইল :

সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর জামিন আবেদন ফেরত দিয়েছেন হাইকোর্ট। দুর্নীতি দমন কমিশনের (দুদক) বগুড়ায় দায়ের করা মামলায় হাইকোর্ট জামিন না দিয়ে রুল জারি করতে চাইলে আইনজীবী এটি ফেরত নেন।  

মঙ্গলবার (১ অক্টোবর) বিচারপতি সহিদুল করিম ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।  আদালতে লতিফ সিদ্দিকীর পক্ষে ছিলেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশিদ আলম খান।

পরে দুদকের আইনজীবী খুরশিদ আলম খান জানান, লতিফ সিদ্দিকীর জামিন বিষয়ে রুল দিতে চেয়েছিলেন হাইকোর্ট। কিন্তু তার আইনজীবী রুলে সন্তুষ্ট না হওয়ায় জামিন আবেদনটি ফেরত নিতে চাইলে আদালত ফেরত দেন।  এর আগে গত ২৬ সেপ্টেম্বর হাইকোর্টে জামিন আবেদন করেন সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। লতিফ সিদ্দিকীর পক্ষে আবেদন করেছেন আইনজীবী সুব্রত কুমার কুণ্ড।

৭ জুলাই এ মামলায় লতিফ সিদ্দিকীর জামিন প্রশ্নে রুল জারি করেছিলেন হাইকোর্ট। পরে ২২ আগস্ট সেই রুল উত্থাপিত হয়নি মর্মে খারিজ হয়ে যায়। এর প্রেক্ষিতে আবার জামিন আবেদন করেছেন তার আইনজীবী।

২০১৭ সালের ১৭ অক্টোবর বগুড়া দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বাদী হয়ে আদমদীঘি থানায় পাটকলের প্রায় আড়াই একর জমি দরপত্র ছাড়াই বিক্রির মাধ্যমে সরকারের প্রায় ৪০ লাখ ৭০ হাজার টাকা আর্থিক ক্ষতির অভিযোগে লতিফ সিদ্দিকীসহ দু'জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলার অপর আসামি হলেন-ওই জমির ক্রেতা বগুড়া শহরের কাটনার পাড়া এলাকার মৃত হারুন-অর-রশিদের স্ত্রী জাহানারা রশিদ।  ২০ জুন এ মামলায় বগুড়ার আদালতে হাজির হয়ে জামিন আবেদনের পর তা নামঞ্জুর করেন আদালত।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি