০১:১৬ পিএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মাভাবিপ্রবিতে বিশ্ব পরিবেশ দিবস পালিত

মাভাবিপ্রবি প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ৭ জুন ২০১৬ | | ২৩৮
, টাঙ্গাইল :

‘‘বন্য প্রাণী ও পরিবেশ, বাঁচায় প্রকৃতি বাঁচায় দেশ’’ প্রতিপাদ্য নিয়ে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুুক্তি বিশ^বিদ্যালয়ে বিশ^ পরিবেশ দিবস পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে রোববার বিশ^বিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড রিসোর্স ম্যানেজমেন্ট (ইএসআরএম) বিভাগের উদ্যোগে এবং রেইজিং অ্যওর্য়ানেস ফর কনজার্ভিং এনভায়রমেন্ট এর সহযোগিতায় নানা কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচীর মধ্যে ছিল পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান, পরিবেশ বিষয়ক প্রজেক্ট ফেয়ার, শোভাযাত্রা, বৃক্ষরোপন অভিযান, আলোচনা সভা ও প্রামাণ্য চিত্র প্রদর্শনী।

কর্মসূচির উদ্বোধন করেন বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন।

আলোচনা সভায় ইএসআরএম বিভাগের চেয়ারম্যান মোঃ শিমুল শেখ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন লাইফ সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ সিরাজুল ইসলাম, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. মোঃ মতিউর রহমান, সায়েন্স অনুষদের ডিন ড. পিনাকী দে, দিবস উদ্যাপন কমিটির আহবায়ক ও ইএসআরএম বিভাগের সহযোগী অধ্যাপক ড. মীর মোঃ মোজাম্মেল হক, আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ বদরুল আলম মিয়া, ইএসআরএম বিভাগের ছাত্র মাইনুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন বিভাগের ছাত্রী তাসমিয়া তাবাস্সুম শর্মি।

এছাড়া এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড রিসোর্স ম্যানেজমেন্ট (ইএসআরএম) বিভাগের সহযোগী অধ্যাপক ড. এ.এস. এম. সাইফুল্লাহ, সহকারী অধ্যাপক তন্ময় রায় তুষারসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

সকালে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে বৃক্ষ রোপন করা হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি