০৫:৫৫ পিএম | টাঙ্গাইল, শনিবার, ২২ আগস্ট ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে প্রধান বিচারপতি

রমজানে ভ্রাম্যমান আদালত চালু রাখতে জেলা ম্যাজিষ্ট্রেটের প্রতি আহবান

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১৮ মে ২০১৭ | | ৮৬
, টাঙ্গাইল :

আসন্ন রমজান মাসে ভ্রাম্যমান আদালত চালু রাখার মাধ্যমে ভেজাল খাদ্য নিয়ন্ত্রণের আহবান জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

বুধবার রাতে টাঙ্গাইল সার্কিট হাউজে বিচার বিভাগীয় সম্মেলনে তিনি জেলা ম্যাজিষ্ট্রেটের প্রতি এ আহবান জানান।

এ সময় তিনি আরো বলেন, জেলা পর্যায়ে সহকারী কমিশনার (ভুমি) জমিজমা সংক্রান্ত বিষয়ে বেশি দূর্ণীতি করছে। বিষয়টি খতিয়ে দেখারও নিদের্শ দেন জেলা প্রশাসককে।

তিনি বলেন, আইন প্রণয়নের সময় বিচারকদের সাথে রাখলে আইনে এত গরমিল থাকতো না। এতে করে মামলার জটও কমে আসতো। তাই যারা আইন প্রণয়ন করেন তারা যেন বিচার বিভাগকে সাথে রেখেই আইন করেন। বৃটিশ আমলের ক্রুটিপূর্ণ আইনগুলো সংশোধন করে বিচার ব্যবস্থাকে বিজ্ঞান সম্মত করার জন্য আমরা চেষ্টা করছি। সকলে মিলে একত্রে কাজ করতে পারলেই আমাদের দেশ সত্যিকারের সোনার বাংলায় রুপান্তর করা যাবে।

টাঙ্গাইলের সিনিয়র জেলা জজ মোঃ রবিউল হাসান এর সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন, পুলিশ মো. মাহবুব আলম, স্পেশাল জেলা জজ ওয়াহেদুজ্জামান সিকদার, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট খালেদা খানম, জেলা এডভোকেট বার সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক প্রমুখ।

এ সময় টাঙ্গাইলের বিভিন্ন আদালতের বিচারকবৃন্দ, আইনজীবী ও সাংবাদিকসহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি