০৮:১৮ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ভূঞাপুরে পান্তা আকালী, দালাল ও বৃদ্ধাশ্রম নাটক মঞ্চায়িত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২ এপ্রিল ২০১৭ | | ২৭৬৬
, টাঙ্গাইল :

নাট্যঙ্গণ রাখিব সচল শ্লোগানে ভূঞাপুরের ধূমকেতু থিয়েটার তিনদিনব্যাপী নাট্যোৎসব পালন করেছে।

ভূঞাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ২৮ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত মঞ্চায়িত হয় নাটক পান্তা আকালী, দালাল ও বৃদ্ধাশ্রম।

মান্নান হীরার রচনা ও আব্দুল করিম খানের নির্দেশনায় পান্তা আকালী নাটকটিতে অভিনয় করেন শংকর সরকার, হারেচ আলী, আব্দুল করিম খান, শাহআলম, বজলুর রহমান, হাসান সরকার, সোহানা জামান মনিষা।

দ্বিতীয়দিন মঞ্চায়িত হয় নাটক দালাল। সালাম পারভেজ ফকিরের রচনা ও ফজলুল হক তালুকদারের নির্দেশনায় দালাল নাটকটিতে অভিনয় করেন মোহাম্মদ আলী খান, কালা চান, প্রদীপ চন্দ্র শীল, নাসির, অখিল চন্দ্র শীল, আজাদ, রিপন, হায়দার আলী খান, নাসির উদ্দিন ভ‚ঞা, ফণি লাল রবি দাস, হাসান প্রামানিক ও পরেশ চন্দ্র রবি দাস।

তৃতীয়দিন মঞ্চায়িত নাটক বৃদ্ধাশ্রম। মনোয়ার জাহান খোকনের রচনা ও মাহবুবুর রহমান স্বপনের নির্দেশনায় বৃদ্ধাশ্রম নাটকটিতে অভিনয় করেন মাহবুবুর রহমান স্বপন, হাসান ছারোয়ার লাভলু, সৈয়দ মেহেদী হাসান, মাসুদ রানা জহুরা, মুক্তা ও সোহানা জামান মনিষা।

অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন ধুমকেতু থিয়েটার এর সভাপতি ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সাহিনুল ইসলাম তরফদার বাদল।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি