০৮:৩৭ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

পুনরায় নির্বাচিত হওয়ায় এমপি শুভকে শিক্ষকদের সংবর্ধনা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২৭ জানুয়ারী ২০২৪ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ পুনরায় এমপি নির্বাচিত হওয়ায় তাকে সংবর্ধনা দেয়া হয়েছে। 

শনিবার দুপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মির্জাপুর উপজেলা শাখা এই সংবর্ধনা সভার আয়োজন করে। মির্জাপুর প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মির্জাপুর উপজেলা শাখার সভাপতি সহিনুর রহমান খানের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন খান আহমেদ শুভ এমপি। 

এসময় অন্যদের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো: জাহিদুল ইসলাম মনির, সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান আকন্দ, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক সাজ্জাত খোশনবীশ, মহিলা বিষয়ক সম্পাদিকা কামরুন নাহার মুন্নি, শিক্ষক নেতা শাজাহান সিরাজ, উর্মীলা পাল প্রমুখ। 

অনুষ্ঠানের সঞ্চালনা করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মির্জাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আল মামুন। 

এমপি খান আহমেদ শুভ তাঁকে পুনরায় ভোট দিয়ে এমপি নির্বাচিত করায় শিক্ষক সমিতির সকল সদস্যের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আগামী পাঁচ বছর মির্জাপুরের শিক্ষাসহ সকল ক্ষেত্রে উন্নয়ন করে যাবো। সন্ত্রাস, ইভটিজিং, মাদক ও দুর্নীতিমুক্ত মির্জাপুর গড়ার লক্ষে সকলের সহযোগিতা কামনা করেন। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি