০৯:৪৫ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কালিহাতী প্রেসক্লাবের নতুন সভাপতি রঞ্জন ও সম্পাদক মিল্টন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২৫ ফেব্রুয়ারী ২০২৪ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতী উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়াম নির্বাচনো ভোট গ্রহণ শুরু হয়ে বিকেলে শেষ হয়। এ নির্বাচনে ভোট প্রদান করেন কালিহাতী প্রেসক্লাবের ৩৬ জন ভোটার।

নির্বাচনী ফলাফলে দৈনিক আলোকিত বাংলাদেশ কালিহাতী প্রতিনিধি রঞ্জন কৃষ্ণ পন্ডিত সভাপতি ও দৈনিক মানব কন্ঠের কালিহাতী প্রতিনিধি মোল্লা মুশফিকুর রহমান মিল্টন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। 

নির্বাচনের ফল ঘোষণা করেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহম্মেদ।

এ নির্বাচনে সভাপতি পদে বিজয়ী ১৬টি ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বাংলা টিভির কালিহাতী প্রতিনিধি দাস পবিত্র পান ১২ ভোট আর দৈনিক জবাবদিহি পত্রিকার কালিহাতী প্রতিনিধি রশিদ আব্বাসী পেয়েছেন ৮ ভোট।

সাধারণ সম্পাদক পদে ২০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন দৈনিক মানব কন্ঠের কালিহাতী প্রতিনিধি মোল্লা মুশফিকুর রহমান মিল্টন । তান নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রতিদিনের সংবাদ পত্রিকার কালিহাতী প্রতিনিধি মনসুর হেলাল বাদশা পান ৯ ভোট আর ডেইলী নিউজ মেইল জেলা প্রতিনিধি সুমন চন্দ্র ঘোষ পেয়েছেন ৭ ভোট।

এ নির্বাচনের অন্যান্য নির্বাচিতরা হলেন-সহ-সভাপতি ডেইলি অবজারভারের কালিহাতী প্রতিনিধি কামরুল হাসান মিয়া, দৈনিক যায়যায় দিন কালিহাতী প্রতিনিধি রাইসুল ইসলাম লিটন, সহ-সাধারণ সম্পাদক আজকের দর্পনের কালিহাতী প্রতিনিধি আব্দুল লতিফ তালুকদার,দৈনিক ভোরের পাতার কালিহাতী প্রতিনিধি আব্দুস সাত্তার ,কোষাধ্যক্ষ পদে আনন্দ টিভির বিশেষ প্রতিনিধি মেহেদী হাসান চৌধুরী মৃদুল, দপ্তর ও পাঠাগার সম্পাদক মানব জমিনের কালিহাতী প্রতিনিধি শাহীন আলম , ক্রিড়া সম্পাদক পদে বাংলাদেশের আলোর  কালিহাতী প্রতিনিধি নুর- নবী রবিন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক খোলা কাগজের কালিহাতী প্রতিনিধি শামীম আল মামুন। কার্য নির্বাহী কমিটির বিজয়ী সদস্যরা হলেন- আবুল কালাম আজাদ , মনিরুজ্জামান মতিন , মীর আনোয়ার হোসের , হুমায়ূন কবির, গৌরাঙ্গ চন্দ্র বিশ্বাস।

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, সহযোগী নির্বাচন কমিশনার টাঙ্গাইল প্রেসক্লাবের দপ্তর সম্পাদক অরণ্য ইমতিয়াজ,কার্যনির্বাহী কমিটির সদস্য শামীম আল মামুন প্রমুখ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি