০৮:১৯ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে নৌকা বিজয়ী করতে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে নির্বাচন পরিচালনা কমিটি গঠনে বিশেষ বর্ধিত সভা হয়েছে। বুধবার সকাল সকালে সদরের শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। 

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সমন্বয় কমিটির উদ্যোগে আয়োজিত বিশেষ বর্ধিত সভায় বক্তৃতা করেন টাঙ্গাইল ৭ (মির্জাপুর) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী খান আহমেদ শুভ এমপি, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুবাস চন্দ্র সাহা, সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান মিরন, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সাবেক মেয়র এ্যাড. মোশারফ হোসেন মনি, সাবেক মেয়র শহিদুর রহমান শহিদ, সেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি হাজী আবুল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি তৌফিকুর রহমান তালুকদার রাজীব, মঞ্জুরুল হোসেন বাবুল, যুগ্ম সম্পাদক মাজহারুল ইসলাম শিপলু, গোড়াই ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শওকত হোসেন ফালু ভাতগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশরাফুল আলম বাচ্চু, ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রউফ, আওয়ামী লীগ নেতা মাহাবুব হোসেন বিল্টু, জেলা যুব লীগের সাধারণ সম্পাদক আবু সায়েম বিপ্লব শ্রমিক লীগ নেতা মোতালেব মিয়া প্রমুখ। 

সভা শেষে ১০১ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। এতে সাবেক মেয়র অ্যাডভোকেট মোশারফ হোসেন মনিকে আহবায়ক ও সাবেক মেয়র বীরমুক্তিযোদ্ধা শহীদুর রহমান শহীদকে সদস্য সচিব করা হয়। সভায় ইউনিয়ন ও পৌরসভা এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সম্পাদকসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি