০৮:২৪ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মহাসড়ক থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৩ জুন ২০১৯ | |
, টাঙ্গাইল :

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুরে অজ্ঞাত যুবকের (২৩) লাশ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। 

সোমবার (৩ জুন) সকালে উপজেলার বাওয়ার কুমারজানি (মা’সিএনজি ফিলিং স্টেশনের পূর্ব পার্শ্ব) এলাকা থেকে এই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক ভাবে সড়ক দূর্ঘটনা বলে ধারণা করছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, মহাসড়কের ঐ স্থানে নিহতের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী খবর দিলে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়। নিহতের শরীরে অনেক ক্ষত সৃষ্টি হয়েছে। নিহতের পড়নে শার্ট ও লুঙ্গি ছাড়া অন্য কিছু না থাকায় লাশটির পরিচয় এখন পর্যন্ত শনাক্ত করতে পারেনি পুলিশ। তবে নিহতের শরীরের কোমড় থেকে হাটু পর্যন্ত ক্ষতবিক্ষত লক্ষ করা গেছে।

এ বিষয়ে গোড়াই হাইওয়ে থানার উপ-পরিদর্শক আশরাফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে ও মামলা প্রক্রিয়াধীন। নিহতের পরিচয় পাওয়া গেলে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি