১২:০৩ এএম | টাঙ্গাইল, শনিবার, ২ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ভূঞাপুরে সোনালী ব্যাংকের আত্মসাতের প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ভূঞাপুরে সোনালী ব্যাংক গোবিন্দাসী শাখার গ্রাহকদের আত্মসাতের সঞ্চয়পত্রের টাকা ফেরত দেওয়ার দাবিতে মানববন্ধন ও রাস্তা অবরোধ করেছে গ্রাহকরা। 

বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে গোবিন্দাসী শাখা সোনালী ব্যাংকের সামনে মানববন্ধন কর্মসসূচী পালন করা হয়। ব্যাংকের রাস্তা অবরোধ করে রাখা হয় ঘন্টাব্যাপী। 

এরপর ব্যাংকের বর্তমান ম্যানেজার ফিরোজ আহম্মেদ গ্রাহকদের টাকা ফেরত দেয়ার আশ্বাস দিলে কর্মসূচী স্থগিত করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন- ভুক্তভোগী গ্রাহক বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছালাম, মর্জিনা বেগম, আজিজুল, সাহেব উদ্দিন, জুলহাস উদ্দিন প্রমুখ। 

ভুক্তভোগী জুলহাস উদ্দিন জানান, প্রশাসন ও ব্যাংক কর্তৃপক্ষ টাকা ফেরতের আশ্বাস দিলেও এখন পর্যন্ত টাকা পাচ্ছি না। এছাড়া সাবেক ব্যাংক ম্যানেজার শহিদুল ইসলামের বিরুদ্ধেও কোন পদক্ষেপ নেয়া হচ্ছে না। টাকা চুরি করার পরও ম্যানেজার প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। 

আরেক ভুক্তভোগী গ্রাহক মর্জিনা বেগম বলেন, আমরা নিরুপায় হয়ে রাস্তায় নেমেছি টাকা ফেরতের জন্য। দ্রুত সময়ের মধ্যে টাকা ফেরত দেয়া না হলে ব্যাংকের সামনে আমরণ অনশন করা হবে। 

এ ব্যাপারে সোনালী ব্যাংক গোবিন্দাসী শাখা ম্যানেজার ফিরোজ আহম্মেদ বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষ গ্রাহকদের টাকা ফেরত দেয়ার বিষয়ে কাজ শুরু করেছে। খুব দ্রুত সময়ের মধ্যে যাতে গ্রাহকরা টাকা পায় সেই বিষয়ে কাজ চলমান রয়েছে। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি