০৮:১৯ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

করোনা সংক্রমণরোধে এমপি’র সভা

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১ এপ্রিল ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে উপজেলা প্রশাসন ও জনপ্রতিনধিদের নিয়ে জরুরী সভা করেছেন স্থানীয় সাংসদ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একাব্বর হোসেন

বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ইউএনও আব্দুল মালেকের সভাপতিত্বে এ সভা হয়। সভায় সাংসদ একাব্বর হোসেন করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে সামনের দিনগুলোতে সর্বস্তরের জনসাধারণের ঘরে থাকা নিশ্চিত করতে প্রশাসনিক তৎপতা আরও জোরধারের নির্দেশ দেন। পাশাপাশি সচেতনতা বাড়ানোর পরামর্শ দেয়া হয়

এ সময় এমপি একাব্বর হোসেন সরকারের পাশাপাশি কর্মহীন মানুষের পাশে খাদ্য সহায়তা দেয়ার জন্য দলীয় নেতাকর্মী ও সামাজিক সংগঠনর প্রতি আহবান জানান। মির্জাপুর উপজেলা করোনা ভাইরাসের সংক্রমণরোধে ইতিমধ্যে নেয়া বিভিন্ন প্রদক্ষেপের প্রশংসা করেন তিনি।

সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, ভাইস চেয়ামর‌্যান আজহারুল ইসলাম, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক তাহরীম হোসেন সীমান্ত, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন, সম্পাদক সাইফুল ইসলাম সিয়াম, মির্জাপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মোবারক হোসেন সম্পাদক মারুফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি