০৭:০১ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে মানবাধিকার সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে সাংবাদিকদের পেশাগত গুণগতমান ও কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষে ‘মানবাধিকার সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ’ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৩০ সেপ্টেম্বর) কালিহাতীর এলেঙ্গা বঙ্গবন্ধু সেতু ব্রিজ রিসোর্টের মিনি কনফারেন্স রুমে বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) উদ্যোগে ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন অর্থ মন্ত্রণালয়ের সহযোগিতায় দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন প্রশিক্ষক- বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) মহাসচিব খায়রুজ্জামান কামাল। প্রশিক্ষক ছিলেন- বাংলা ভিশনের সাবেক বার্তা সম্পাদক নাসরিন বেগম গীতি ও বাংলাদেশ সংবাদ সংস্থা’র (বাসস) উপ-প্রধান বার্তা সম্পাদক শওকত আলী।

মানবাধিকার সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় জাতিসংঘ মানবাধিকার লঙ্ঘন, নারী অধিকার সনদ (সিডো), শিশু অধিকার সনদ, মানবাধিকার নারী ও শিশু অধিকার রক্ষায় গণমাধ্যমের ভূমিকা, হতদরিদ্র নারীদের মানবাধিকার অধিকার আদায়ে সমতা নিয়ে সাংবাদিকদের করণীয় বিষয়ক আলোচনা করা হয়।

মানবাধিকার সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় জেলার ভূঞাপুর ও কালিহাতী উপজেলার ২৫ সাংবাদিক অংশ নেন। তার মধ্যে ভূঞাপুরে ১৬ এবং কালিহাতীতে ৯ জন। প্রশিক্ষণ সমাপনী শেষে অংশ নেওয়া সাংবাদিকদের মাঝে সনদ বিতরণ করা হয়। এরআগে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- প্রবীণ সাংবাদিক আসাদুল ইসলাম বাবুল, অভিজিৎ ঘোষ ও মুশফিকুর রহমান মিল্টন প্রমুখ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি