১২:০৮ এএম | টাঙ্গাইল, শনিবার, ২ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কুমুদিনী কমপ্লেক্স ও ভারতেশ্বরী হোমস পরিদর্শন করলেন ৩ বিচারপতি

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ১৮ আগস্ট ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে বাংলাদেশ সুপ্রীম কোর্টের ৩ বিচারপতি কুমুদিনী কমপ্লেক্স ও ভারতেশ্বরী হোমস পরিদর্শন করেছেন। বিচারপতিগণ হলেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট, হাইকোট বিভাগের মাননীয় বিচারপতি মোস্তফা জামান ইসলাম, মাননীয় বিচারপতি আহমেদ সোহেল ও আন্তর্জাতিক ট্রাইব্যুনালের সদস্য বিচারপতি কে এম হাফিজুল আলম। 

শুক্রবার বিকেলে বিচারপতিগণ কুমুদিনী হাসপাতাল গেটে পৌঁছালে হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায়, ডেপুটি জেনারেল ম্যানেজার অনিমেষ কুমার ভৌমিক তাঁদের স্বাগত জানান। 

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাকিলা বিনতে মতিন, মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম, টাঙ্গাইল ল কলেজের ভাইস প্রিন্সিপাল অ্যাডভোকেট আব্দুল করিম প্রমুখ। 

বিচারপতিগণ প্রথমে কুমুদিনী হাসপাতাল লাইব্রেরীতে বসেন। পরে তাঁরা ভারতেশ্বরী হোমস-সহ কুমুদিনী হাসপতাল ও ক্যাম্পাস ঘুরে দেখেন। এ সময় তাঁরা ভারতেশ্বরী হোমসে বঙ্গবন্ধু কর্ণার পরিদর্শন করেন। এর আগে বিচারপতিগণ কনফারেন্স হলে কুমুদিনীর প্রতিষ্ঠালগ্ন থেকে কুমুদিনীর শিক্ষা ও সেবামূলক বিষয়ক একটি প্রামাণ্যচিত্র উপভোগ করেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি