০৯:১৫ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিলেন কাদের সিদ্দিকী

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২৪ সেপ্টেম্বর ২০২৩ | |
, টাঙ্গাইল :

আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীরউত্তম)। শনিবার বিকেলে উপজেলার কীর্ত্তনখোলা গজারিয়া কালিয়ানপাড়া কেজিকে উচ্চবিদ্যালয় মাঠে বীরমুক্তিযোদ্ধা আবদুল্লাহ মিয়ার কৃষক শ্রমিক জনতা লীগে যোগদান অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি।

দীর্ঘদিন পর সংসদীয় আসন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) থেকেই নির্বাচনে অংশ নিচ্ছেন এ কথা স্পষ্ট করলেন তিনি। গত নির্বাচনে ঋণ খেলাপির কারণে বঙ্গবীর কাদের সিদ্দিকীর মনোনয়ন বাতিল হওয়ায় এ আসন থেকে তাঁর মেয়ে কুঁড়ি সিদ্দিকী বিএনপি জোটের হয়ে নির্বাচনে অংশ নিয়েছিলেন।

শনিবারের ঘোষণায়ও বঙ্গবীর কাদের সিদ্দিকী স্পষ্ট করেননি এবার তিনি কোন রাজনৈতিক দল থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন। বিএনপির সঙ্গে যাবেন না তাঁর বক্তব্যে এ বিষয়টি অনেকটা স্পষ্ট হলেও এবার ক্ষমতাসীন আওয়ামী লীগের জোটে যাবেন নাকি নিজ দল কৃষক শ্রমিক জনতালীগের হয়েই লড়বেন ? এ বিষয়টি এখনও ধোঁয়াসাই রয়ে গেছে।

প্রধান অতিথির বক্তব্যে কাদের সিদ্দিকী বলেন, আমি দুই কোটি টাকা নিয়েছিলাম, ১৩ কোটি দিয়েছি তবুও নাকি শোধ হয় নাই, এখনও নাকি আরও ২২ কোটি পায়। এবার নিয়ত করেছি কবে মরে যাবো ঠিক নাই, এবার ওইগুলো পরিশোধ করে দাঁড়িয়ে পড়ি, দেখা যাক কি হয়। মানুষেরও একটা ইচ্ছা আছে, মানুষের কাছে মাফ-মুক্তি চাইতে পারবো। আমি ভোটে আপনাদের এখানে (টাঙ্গাইল-৮) দাঁড়াবো। আপনারা দোয়া করবেন।

বক্তব্য রাখেন-  দলটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা (বীরপ্রতীক), সদস্য শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী, টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতা লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এটিএম সালেক হিটলু, সখীপুর পৌরসভার সাবেক মেয়র সানোয়ার হোসেন সজীব, যুব আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাবিবুন্নবী সোহেল প্রমুখ। 

সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষক শ্রমিক জনতালীগের আহ্বায়ক আবদুস ছবুর। এ সময় জেলা, উপজেলা ও ইউনিয়ন কৃষক শ্রমিক জনতালীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি