০৯:২১ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট মা হতে হবে -এমপি শুভ 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১৬ জুলাই ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ বলেছেন, জননেত্রী শেখ হাসিনার ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়তে প্রতিটি মাকে স্মার্ট মা হতে হবে। স্মার্ট মায়েদের হাত ধরেই স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে। 

রোববার উপজেলার তরফপুর ইউনিয়নের ছিট মামুদপুর উচ্চ বিদ্যালয়ে মাঠে মা সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। 

ছিট মামুদপুর উচ্চ বিদ্যালয় ও ছিট মামুদপুর সবুজ সংঘ এই সমাবেশের আয়োজন করে। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. সাইজ উদ্দিন সিকদারের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান আকন্দ, আওয়ামী লীগ নেতা সেলিম সিকদার, তরফপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মোল্লা, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির মল্লিক, সবুজ সংঘ ক্লাবের সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন সিকদার প্রমুখ।
 
প্রধান অতিথি খান আহমেদ শুভ এমপি ছিট মামুদপুর উচ্চ বিদ্যালয় সংস্কারে অনুদানের আশ্বাস দেয়ার পাশাপাশি ছিট মামুদপুর কেন্দ্রীয় জামে মসজিদ ও ছিট মামুদপুর সবুজ সংঘ ক্লাবের উন্নয়নে দুই লাখ করে চার লাখ টাকা অনুদান দেন। মা সমাবেশে সহস্রাধিক মা উপস্থিত ছিলেন। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি