০৯:২০ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে তাঁতী কল্যাণ পরিষদের উদ্যোগে এমপি শুভকে সংবর্ধনা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা তাঁতী কল্যাণ পরিষদের উদ্যোগে সংসদ সদস্য খান আহমেদ শুভকে সংবর্ধনা দেয়া হয়েছে। মঙ্গলবার সকালে মির্জাপুর ক্লাবে এই সংবর্ধনা সভার আয়োজন করা হয়। টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খান আহমেদ শুভ দ্বিতীয় বারের মতো টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় তাকে এই সংবর্ধনা দেয়া হয়।   

তাঁতী কল্যাণ পরিষদ নেতা মো. সিরাজুল ইসলাম মাষ্টারের সভাপতিত্বে সংবর্ধনা সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোজাহিদুল ইসলাম মনির, যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান আকন্দ, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল লতিফ, তাঁতী কল্যাণ পরিষদের নেতা আশরাফুল আলম বাচ্চু, শওকত মোমেন শাজাহান প্রমুখ। 

সভায় মির্জাপুর উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার ২৬৭টি গ্রামের তাঁতী কল্যাণ পরিষদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সংসদ সদস্য খান আহমেদ শুভকে সংবর্ধনা দেয়ায় তিনি তাঁতী কল্যাণ পরিষদের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন, আপনাদের প্রতিটি ভালো কাজের সঙ্গে আমি যুক্ত থাকতে চাই। পরে এমপি শুভ তাঁতী কল্যাণ পরিষদের নেতৃবৃন্দের হাতে ঈদ উপহার তুলে দেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি