০৯:২৪ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

পাগলী মা হলেও বাবা হয়নি কেউ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩ | |
, টাঙ্গাইল :

রাস্তার ধারে ছনের আড়ায় ত্রিশোর্ধ এক নারী চিৎকার চেচামেচি ও গড়াগড়ি পাড়তে দেখে এগিয়ে যান প্রাতভ্রমনে বের হওয়া বাওয়ার কুমারজানী গ্রামের মজিরন বেগম (৬৫) সহ আরো দুই নারী। ভালো মতো খেয়াল করলে তারা দেখতে পান অপ্রকৃস্থ অজ্ঞাত এক নারী সেখানে তার সন্তান প্রশসের চেষ্টা করছেন। পরে মজিরন নেছা এগিয়ে গিয়ে সহযোগিতা করে সেখানেই কন্যা সন্তান প্রসব করেন ওই নারী। একেক করে খবর পেয়ে সবাই দেখতে আসেন মা ও  শিশুকে।

বুধবার (৫ জুলাই) সকাল ৬টার দিকে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সদরের পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে ছনের আড়ায় পাগলী কন্যা সন্তানের জন্ম দিয়ে মা হয়েছেন। বৃদ্ধা মজিরন বেগম বাচ্চাটিকে পাগলীর কাছে দিতে চাইলে সে দুরে সরিয়ে দেয়। পরে সকাল নয়টার দিকে বাচ্চাটিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিনের কাছে নিয়ে যান তারা। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরম মমতায় শিশুটিকে কোলে তুলে নিয়ে স্নেহ করেন। এক আবেগঘন পরিবেশে তিনি বাচ্চা শিশুটির দায়িত্ব নিয়ে চিকিৎসার জন্য কুমুদিনী হাসপাতালে পাঠান। পরে পুলিশের সহায়তায় পাগলীকে খুঁজে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। এখন পাগলী প্রসুতি বিভাগে এবং শিশুটি শিশু বিভাগের নিবির পর্যবেক্ষনে আছে। 

মা ও বাচ্চা সুস্থ আছে বলে হাসপাতালের সহকারী পরিচালক ডা. আলী আহসান জানিয়েছেন। 

এদিকে পাগলী মা হয়েছে এই খবর এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক নারী পুরুষ কুমুদিনী হাসপাতালে শিশুটিকে দেখতে ভীড় করছে। কেউ উৎসাহ নিয়ে শিশুটিকে দেখছে আবার কেউ শিশুটির দায়িত্ব নিতেও হাসপাতালে যাচ্ছে।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা খাইরুল ইসলাম বলেন, পাগলীটি কবে মির্জাপুর এসেছে তা কেউ বলতে পারেনি। যে নারী বাচ্চাটিকে ইউএনও অফিসে নিয়ে এসেছে তারাও পাগলীকে এর আগে দেখেননি। নাম জিজ্ঞেস করলে পাগলী তিনটি নাম বলেছে। হাসপাতালেরর রেজিষ্টার খাতায় নাজমা। পরে আবার জিদলী এবং তিথি নামও বলেছে। পিতার নাম বলেছে মশিউর রহমান, বাড়ি বরিশাল। এর চেয়ে বেশি আর কিছু বলেনি। তবে হাসপাতালে রেখেই আমরা চেষ্টা করছি পরিচয় জানতে বলে তিনি জানান।

কুমুদিনী হাসপাতালের উপ-মহাব্যবস্থাপক অনিমেষ ভৌমিক বলেন, ইউএনও মহোদয় পাগলী মা এবং নবজাতক শিশুটিকে হাসপাতালে পাঠান। মা ও  শিশুটি এখন আমাদের তত্ত্বাবধানে আছে এবং তারা সুস্থ আছে। 

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাকিলা বিনতে মতিন জানান, পাগলী ওই নারী সঠিকভাবে কথা বলছেনা। আমরা তার সঠিক পরিচয় জানার চেষ্টা করছি। পরিচয় না পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি