০৮:১৮ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর 

মাওলানা সৈয়দ মজিবর রহমান পেশওয়ারীর ইন্তেকাল

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০ | |
, টাঙ্গাইল :

বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা সৈয়দ মজিবর রহমান পেশওয়ারী (৭০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। 

মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে স্ত্রী, সাত ছেলে ও দুই মেয়েসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। 

তার বাড়ি উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের গোড়াইল নয়াপাড়া গ্রামে। তিনি লিভার সমস্যাসহ নানা রোগে ভুগছিলেন। সকালে তিনি অসুস্থ হলে পরিবারের সদস্যরা কুমুদিনী হাসপাতালে ভর্তি করলে সেখানে তিনি মারা যান। 

বাদ এশা গোড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা নামাজের পর তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তিনি খেলাফত মজলিসের প্রার্থী হয়ে একাধিকবার টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনে প্রতিদ্ব›ি›দ্বতা করেন। 

তার মৃত্যুতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক সাবেক সাংসদ আবুল কালাম আজাদ সিদ্দিকী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান সাঈদ সোহরাব, মির্জাপুর পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা গভীর শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা  জানিয়েছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি