১২:০৩ এএম | টাঙ্গাইল, শনিবার, ২ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ইসলাম ধর্ম গ্রহণ করলেন হিন্দু ধর্মাবলম্বী যুবক

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ৩১ মার্চ ২০২৩ | |
লাবিব ইসলাম
, টাঙ্গাইল :

দিপু মন্ডল নামের এক যুবক হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলাম ধর্ম গ্রহণের পর তার নাম রাখা হয়েছে লাবিব ইসলাম (২০)। 

শুক্রবার দুপুরে জুমার নামাজের পূর্বে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পাইকড়া ইউনিয়নের বালিয়াটা সিংহটিয়া আহলে হাদিস জামে মসজিদে তাকে কালেমা পাঠ করান ওই মসজিদের খতিব শায়খ মাহাবুব আলম।

লাবিব ইসলাম বলেন, ছোট বেলা থেকেই ইসলামের ধর্মীয় রীতি-নীতি ভালো লাগতো। নামাজ, যাকাত, হজ্ব ইত্যাদি সবই ভালো লাগে। তখন থেকেই ইসলাম ধর্মের প্রতি এক ব্যতিক্রম শ্রদ্ধা আসে আমার মধ্যে। 

এসময় তিনি আরও বলেন, তিনি যেনো সঠিকভাবে শান্তির ধর্ম ইসলাম পালন করতে পারেন, আল্লাহর হুকুম ও নবী রাসুলের (সা:) দেখানো পথে চলতে পারেন এজন্য সকলের নিকট দোয়া কামনা করেন।

এর আগে তিনি টাঙ্গাইল কোর্ট থেকে গত ২৭ মার্চ এফিডেভিটের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণের ঘোষণা দেন। তার বাড়ি উপজেলার পাইকড়া ইউনিয়নের সিংহটিয়া গ্রামে। তার পরিবার ছেড়ে স্বজ্ঞানে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তিনি গাজীপুরের একটি স্কুল থেকে এসএসসি পাশ করছেন। তার মা প্রবাসে থাকেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি