১১:০৭ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

চোরাই কাপড় উদ্ধার করে পুলিশে খরব দিল ইউপি চেয়ারম্যান 

মনির হোসেন, কালিহাতী থেকে | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ৯ জুলাই ২০২১ | |
ফাইল ছবি- টাঙ্গাইল২৪.কম।
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতীতে বিপুল পরিমাণ চোরাই কাপড় উদ্ধার করে পুলিশে খবর দিল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শুকুর মাহমুদ। 

শুক্রবার (৯ জুলাই) সকালে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের বিল কাচিনা গ্রামের ইউসুফের নির্মাণাধীন টিনের ঘর থেকে ওই কাপড়গুলো উদ্ধার করে ইউনিয়ন পরিষদ নিয়ে আসেন চেয়ারম্যান।

পরে খবর পেয়ে কালিহাতী থানার উপ-পরিদর্শক এসআই আব্দুল করিম ইউনিয়ন পরিষদে গিয়ে কাপড় গুলো উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

নারান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শুকুর মাহমুদ বলেন, সকালে স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে ফোনে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিলকাচিনা গ্রামের চা বিক্রেতা ইউসুফের বাড়ি থেকে কাপড় গুলো উদ্ধার করে ইউনিয়ন পরিষদে নিয়ে আসি। পরে থানা পুলিশকে বিষয়টি জানানো হয়। পুলিশের একজন এসআই এসে কাপড় গুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।

কালিহাতী থানার এসআই আব্দুল করিম জানান, নারান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে খবর পেয়ে ওসি স্যার আমাকে পাঠালে আমি ইউনিয়ন পরিষদ থেকে কাপড়গুলো উদ্ধার করে থানায় নিয়ে আসি। সেখানে ৯৮১ টি কাপড় রয়েছে, যার মধ্যে ধুতি, শাড়ি, লুঙ্গি, থ্রি-পিস ও বিছানার চাদর রয়েছে। যার আনুমানিক মূল্য ৪ লক্ষ টাকা। 

তিনি আরও বলেন, আমাদের ধারণা এগুলো কোন দোকান বা ব্যবসা প্রতিষ্ঠান থেকে চুরি করে নিয়ে আসা হয়েছিল।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি