১০:৪৪ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ছেলে ধরা সন্দেহে ভ্যানচালককে গণধোলাই মামলায় গ্রেফতার -৬

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২৩ জুলাই ২০১৯ | |
, টাঙ্গাইল :


টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের পালিমা সয়াবাজারে গত রোববার ছেলে ধরা সন্দেহে এক ভ্যানচালককে গণধোলাই মামলায় ৬ জনকে গ্রেফতার করেছে কালিহাতী থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো-উপজেলার নাগা গ্রামের মৃত.তরিকুল আলমের ছেলে মাইনুল হক সিদ্দিকী ওরফে হিটু(৩৭), সন্তোষ চন্দ্র মালোর ছেলে প্রভাত চন্দ্র মালো(১৯),মৃত.নুরুল ইসলামের ছেলে মিজানুর রহমান তালুকদার ওরফে রিপন(৪৭), পালিমা গ্রামের আনোয়ার হোসেন খানের ছেলে শিশির আহম্মেদ খান ওরফে পাপ্পি(৩২), ফজলু মিয়ার ছেলে আলামিন ইসলাম(১৭),এলেঙ্গা গ্রামের আনোয়ার হোসেন খানের ওমর(২৮)।

মঙ্গলবার (২৩ জুলাই) দিবাগত রাতে তাদেরকে নিজ নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ হাসান আল মামুন জানান,গত রোববার নারান্দিয়া ইউনিয়নের পালিমা সয়াবাজারে ভূয়াপুর উপজেলার টেপিবাড়ী গ্রামের মিনহাজ উদ্দিন মিনু নামের এক ভ্যানচালক মাছ ধরার জাল কিনতে আসলে ছেলে ধরা সন্দেহে গণধোলাই দেয়। 

এ ঘটনায় ছোট ভাই রাজিব হোসেন বাদী হয়ে সোমবার সন্ধ্যায় কালিহাতী থানায় একটি মামলা দায়ের করলে রাতেই পুলিশ অভিযান চালিয়ে ৬ জনকে  গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি